বিজ্ঞান-প্রযুক্তি

ইন্টারনেটের দাম কমানোর চিন্তা করছে সরকার

ইন্টারনেট
ইন্টারনেট

দেশে সব ধরনের ইন্টারনেটের দাম কমানোর চিন্তা করছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। একই সঙ্গে টেলিটককে আরও গতিশীল করার উদ্যগের কথা জানান।

বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এরইমধ্যে নেটওয়ার্ক সংস্কারের জন্য ৬৭৫ কোটি টাকার একটি প্রকল্প একনেক বৈঠকে পাশ হয়েছে। এই অর্থ ছাড় হলেই কাজ শুরু করা যাবে।

ইন্টারনেটের সর্বনিম্ম মূল্যের দিক থেকে বাংলাদেশ তৃতীয় উল্লেখ করে তিনি আরো বলেন, সরকার দেশের সেবাগ্রহনকারীদের মধ্যে আরও সহজলভ্য করতে চায়। এজন্য সকল অপারেটরদের সঙ্গে এরই মধ্যে বৈঠকও করেছেন।

পাশাপাশি সরকারি টেলিটকের সেবাও আরো বাড়াতে চান বলেও উল্লেখ করেন তারানা হালিম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ