বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বজুড়ে বড়ো সাইবার হামলা

সাইবার হামলা
সাইবার হামলা

বিশ্বজুড়ে বড়ো ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে— হাজার হাজার কম্পিউটার দখল করে মুক্তিপণ দাবি করেছে হ্যাকাররা।

শুক্রবার বিশ্বের অন্তত ৯৯টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে র্যা নসামওয়্যার নামের ভাইরাস ছড়িয়ে কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। পরে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মাধ্যমে ৩০০ ডলার করে মুক্তিপণ দাবি করে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, স্পেন, ইতালি ও তাইওয়ানের মতো উন্নত দেশের স্বাস্থ্য, টেলিকম বা যোগাযোগ খাত এ হামলার শিকার হয়।

বিশ্বের বিভিন্ন দেশে 'র্যা নসামওয়্যার' নামের ভাইরাস ছড়িয়ে পড়ার খবর এসেছে, যাতে আক্রান্ত হয়েছে স্বাস্থ্য, টেলিকম বা যোগাযোগ খাতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক।

এ ম্যালওয়্যার এসব সংস্থার নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়ে কম্পিউটার স্ক্রিনে বার্তা দিচ্ছে। বিটকয়েনের মাধ্যমে ৩০০ ডলার মুক্তিপণও দাবি করা হয় সেখানে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস, যুক্তরাষ্ট্রের ডেলিভারি কোম্পানি ফেডএক্স, পুর্তগাল টেলিকম, রাশিয়ার টেলিফোন কোম্পানি মেঘাফোন, স্পেনের টেলিফোনিকা ও জ্বালানি খাতসহ চীন, ইতালি ও তাইওয়ানের মতো উন্নত দেশে এই র্যা নসামওয়্যার ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ‘ওয়ানাক্রাই’ নামে পুরনো একটি ম্যালওয়ারের নতুন কয়েকটি সংস্করণের মাধ্যমে এ সাইবার হামলা চালানো হয়েছে। র্যা নসামওয়্যার এমন একটি ম্যালওয়্যার যা কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যবহারকারীর কাজে বাধা দেয় এবং হার্ড ড্রাইভের তথ্য একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে ফেলে। ব্যবহারকারী ওই কম্পিউটার ব্যবহার করতে গেলে মুক্তিপণ দাবি করা হয়।

সাইবার নিরাপত্তা সংস্থা এভাস্ট বলছে, বিশ্বের বিভিন্ন দেশের ৭৫ হাজার কম্পিউটার এই সাইবার হামলার শিকার হওয়ার তথ্য পেয়েছে তারা।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা এনএসআই এর তৈরি করা টুল ব্যবহার করে এ সাইবার হামলা চালানো হয়।

গত এপ্রিলে শ্যাডো ব্রোকার্স নামের হ্যাকাররা ওই প্রযুক্তিটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ