বিশ্বজুড়ে গত শুক্রবার যে সাইবার হামলা হয়, সেটিকে বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েক-আপ-কল বা সতর্কবার্তা বলে উল্লেখ করেছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
প্রতিষ্ঠানটি কম্পিউটারের তথ্য-উপাত্ত সুরক্ষিতভাবে না রাখার জন্য বিভিন্ন দেশের সরকারের সমালোচনা করেছে। সাইবার হামলাটি এ পর্যন্ত দেড়শোটি দেশের ২ লাখের বেশি কম্পিউটারে এ ভাইরাসে আক্রান্ত হয়।
এদিকে, এক হামলার রেশ কাটতে না কাটতেই আরেক দফা হামলার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
মাইক্রোসফট বলছে, এ হামলায় হ্যাকাররা পুরনো সংস্করণের উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেসব কম্পিউটারে ব্যবহার করা হতো তাদেরকেই টার্গেট করেছে। এ হামলাটি কম্পিউটার প্রযুক্তি বিষয়ে মানুষকে আরো বেশি সজাগ হওয়ার পরামর্শ দিচ্ছে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: