বিজ্ঞান-প্রযুক্তি

ডিসেম্বরেই উৎক্ষেপণ হচ্ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’

আসছে ডিসেম্বরেই উৎক্ষেপণ হচ্ছে দীর্ঘকাঙ্খিত ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ আর আগামী মার্চেই বাণিজ্যিকভাবে এ স্যাটেলাইটের ব্যবহার শুরু হবে— বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরইমধ্যে স্যাটেলাইটের সব কাজ শেষ হয়েছে। পরীক্ষা-নীরিক্ষা শেষে ডিসেম্বরের যেকোনো দিন উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্পেসএক্স ও ফ্যালকন ৯ উৎক্ষেপণ যান ব্যবহার করে ফ্লোরিডার লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হবে এটি।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

২০১৫ সালের ২১ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে ‘স্যাটেলাইট সিস্টেম’ কেনার প্রস্তাবে অনুমোদন দেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ