আবহাওয়া অনুকূল থাকলে ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন এবং আগামী বছরের এপ্রিলে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শনিবার দুপুরে গাজীপুরের টেলিযোগাযোগ স্টাফ কলেজে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনের অবকাঠামোগত কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে।
এ স্যাটেলাইটের মাধ্যমে দেশে তথ্য যোগাযোগ, ই-লার্নিং, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: