রাজধানী ঢাকাতে অনকল ট্যাক্সিক্যাব সেবা “উবার” অচিরেই ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’ এর যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার তারা এই ঘোষণা দিয়েছে। উবার তাদের সেবা প্রদানের ডিভাইসভিত্তিক এ্যাপ এর সাথে এই ফিচার যুক্ত করবে।
উবার ট্যাক্সিক্যাবে রাইড সেবা নেয়ার সময় কোন যাত্রী জরুরী প্রয়োজনে উবারের এ্যাড এ থাকা 'Call Now' বাটনে চাপ দিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ পরিচালিত জাতীয় হেল্পডেস্কের সাথে যোগাযোগ করতে পারবেন। জরুরী সেবাসমূহ যেমন: এ্যাম্বুলেন্স, নিকটস্থ পুলিশ স্টেশনের কাছে সার্ভিস, এ্যাম্বুলেন্স, ইত্যাদি সেবাসমূহ ৯৯৯ এ কাল করে চাওয়া যায়।
ঢাকাস্থ উবার এর মহাব্যবস্থাপক অর্পিত মুন্ড্রা বলেন, ‘তথ্য প্রযুক্তিকে কাছে লাগিয়ে যাত্রীদের যতটা সম্ভব নিরাপদ রাখতে আমরা বদ্ধ পরিকর’।
সূত্র: উবার বিবৃতি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: