বিজ্ঞান-প্রযুক্তি

চীনে উন্মুক্ত হল স্যামসুং এর ডুয়াল ডিসপ্লের ফ্লিপ ফোন SM-G9298

স্যামসাং SM-G9298
স্যামসাং SM-G9298

চীনে উন্মুক্ত হল স্যামসুং এর ডুয়াল ডিসপ্লের ফ্লিপ ফোন SM-G9298

স্যামসাং গত বছর চীনের বাজারে তার W2017 মডেলের ফ্লিপ ফোন চালু করেছিল। এবার এখন দক্ষিণ কোরিয়ার এই ফোন জায়ান্ট তার পরবর্তী মডেলের ফোনটি একই বাজারের জন্য উন্মুক্ত করেছে, স্যামসাং SM-G9298। লিডার ৮ বা বন্ধুত্ব ৮ নামের এই ফোনে শক্তিশালী প্রসেসর ও উন্নততর ক্যামেরা থাকছে। শুধু কালো রংয়ে এই ফ্লিপ ফোনটি পাওয়া যাবে।

নতুন ডুয়াল সিম (হাইব্রিড) স্যামসাং SM-G9298 ডিভাইসটিতে দুটি 4.2 ইঞ্চির ফুল-এইচডি (১০৮০x১৯২০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে-এর সাথে আরও থাকছে কোয়াড কোর স্ন্যাপড্রাগন 8২১ প্রসেসর যার একটি দুই-কোর ২.১৫ গিগাহার্জ ও আরেকটি দুই-ক্লকের ১.৬ গিগাহার্টজের প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যেটি ২৫৬ জিবি পর্যন্ত সাপোর্ট করে। এতে আরও থাকছে, এফ/১.৭ ১২ মেগাপিক্সেলের ব্যাক ও সেলফির তোলার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এছাড়াও, স্যামসাং SM-G9298 তে রয়েছে ৪জি সংযোগ, মাইক্রো ইউএসবি, ইউএসবি ২, ব্লুটুথ ৪.১, এনএফসি, ওয়াই-ফাই এ/বি/জি/এন/এসি এবং জিপিএস। এর ২৩০০ এমএএইচ ব্যাটারী ৬৮ ঘন্টা স্ট্যান্ডবাই সার্ভিস প্রদান করবে। ২৩৫ গ্রাম ওজনের এই ডিভাইসটির ডাইমেনশন ১৩০x৬২.৬x১৫.৯ মিমি। স্মার্টফোন দ্বারা প্রদত্ত অন্যান্য বৈশিষ্ট্যগুলিতে স্যামসাং পে, এস ভয়েস এবং সিকিউর ফোল্ডার রয়েছে।

স্যামসাং SM-G9298-এর অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে এ্যাক্সিলারোমিটার, ব্যারোমিটার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জাইরোস্কোপ।

স্যামসাংয়ের স্মার্টফোনটির মূল্য ঘোষণা করা হয়নি, তবে এটি China Mobile মাধ্যমে দেশটিতে অবমুক্ত করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ