বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাঁপানো ম্যালওয়ার WannaCry বন্ধের হিরো মার্কাস হাচিনস আটক

মার্কাস হাচিনস, ম্যালওয়্যারটেক (ছবি: এবিসি)
মার্কাস হাচিনস, ম্যালওয়্যারটেক (ছবি: এবিসি)

এ বছরের শুরুতে ১৫০টি দেশের কম্পিউটারে “ওয়ানাক্রাই” নামের কুখ্যাত র‌্যানসমওয়্যারকে রুখে দেয়ার জন্য ব্যাপক প্রসংসা অর্জনকারী ব্রিটিশ সাইবার নিরাপত্তা গবেষক মার্কাস হাচিনসকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন গ্রেফতার করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের মুখপাত্র বলেছেন তাকে নেভাদাতে এফবিআই কর্মকর্তারা আটক করেন।

ব্রিটিশ-ভিত্তিক ম্যালওয়্যার গবেষণা প্রতিষ্ঠাণ MalwareTech এর গবেষক মার্কাস হাচিন্স মে মাসে এই ওয়ানাক্রাই ওয়ার্মওয়্যারকে ঠেকানোর জন্য একটি “কিল সুইচ” উদ্ভাবন করেন যা এই ম্যালওয়্যারকে অকার্যকর করে দিতে সক্ষম হয়।

আমেরিকার লাসভেগাসে হ্যাকার ও তথ্য নিরাপত্তা গুরুদের সম্মেলন ‘ডেফ কন’ সম্মেলন শেষে যুক্তরাজ্যে ফেরত যাওয়ার সময় তার নির্ধারিত বিমানে বোর্ডিংয়ের আগে তাকে আটক করা হয়।

Kronos ব্যাংকিং ট্রোজান হিসাবে পরিচিত ম্যালওয়ার তৈরি এবং বিতরণ করছেন মর্মে একটি জুরি বোর্ড তাকে অভিযুক্ত করেছে। তবে, মার্কাসের আইনজীবীরা বলেছেন, তারা এই মামলার বিরুদ্ধে লড়াই করবেন।

উইনকনসিন ফেডারেল কোর্টে গত মাসের দায়ের করা একটি মামলায় হাচিনস ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, গত জুলাই ২০১৪ থেকে জুলাই ২০১৫ তারিখ সময়কালের মধ্যে তারা ক্রোনোস ম্যালওয়ার বিক্রি করে লাভবান হন। বিবাদী মার্কাস হাচিনসকে ম্যালওয়ার তৈরীও অভিযোগ করেছেন। কর্তৃপক্ষ বলেন, ম্যালওয়্যারটি ২০১৪ সালের প্রথম দিকে তৈরী করা হয়; এরপর মার্কেটবে’র মাধ্যমে বাজারজাত ও বিতরণ করা হয়।

সূত্র: এবিসি.নেট.এইউ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ