সরকারের আমদানি করা সারের পরিবহন ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও সারের চালানের অবস্থান মনিটর করতে মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে শিল্প মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এখন থেকে আমদানিকৃত সব সার কোথায় আছে তা চাইলেই জানা যাবে। অনেক সময় সার কোথায় থাকে তা খুঁজে বের করতে বেগ পেতে হয়। তবে এই ট্রেকিং ব্যবস্থার মাধ্যমে তা খুবই সহজ হয়ে যাবে।
এছাড়া আমদানি করা সার সরবরাহের সময় বিক্রির যে আভিযোগ ওঠে তাও এখন বন্ধ হবে বলেও জানান শিল্পমন্ত্রী।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, সরকারের ঘোষিত ডিজিটালাইজেশনের আরেকটি ধাপ পার করলো শিল্প মন্ত্রণালয়।
ধীরে ধীরে সব ক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতির ব্যবহার হবে বলেও জানান তিনি।