বিজ্ঞান-প্রযুক্তি

সারাদেশ ফোর-জি নেটওয়ার্কের আওতায় আসছে ডিসেম্বরে

 সারাদেশ ফোর-জি নেটওয়ার্কের আওতায় আসছে ডিসেম্বরে
সারাদেশ ফোর-জি নেটওয়ার্কের আওতায় আসছে ডিসেম্বরে

আগামী ডিসেম্বরে সারাদেশ ফোর-জি নেটওয়ার্কের আওতায় আসছে বলে জানিয়েছেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আর এই উদ্যোগ বাস্তবায়ন হলে ১১ হাজার কোটি টাকা রাজস্ব আয় হওয়ার আশা প্রকাশ করছেন তিনি।

পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের দেশের ব্যাংক থেকে ঋণ নেয়ার সুযোগ রাখা হচ্ছে— রয়েছে নতুন অপারেটর আসারও সুযোগ বলে জানান মন্ত্রী।

থ্রিজির পরে এবার দেশকে ফোর জি নেটওয়ার্কের আওতায় আনতে যাচ্ছে সরকার।

এরই মধ্যে নিলামের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সংবাদ সম্মেলনে জানান আসছে ডিসেম্বরেই দেশের মানুষ ফোর জি সুবিধা পেতে যাচ্ছে। আর এই উদ্যোগ বাস্তবায়ন হলে সরকারের রাজস্বে যোগ হবে ১১ হাজার কোটি টাকা।

ফোর জি'র প্রস্তাবিত গাইড লাইন অনুযায়ী লাইসেন্স আবেদনের ফি ধরা হয়েছে ৫ লাখ টাকা। লাইসেন্স ফি ১৫ কোটি টাকা।

বার্ষিক লাইসেন্স ফি সাড়ে সাত কোটি টাকা। ব্যাংক গ্যারান্টি দেড়শো কোটি টাকা। এছাড়া বিলম্ব ফি ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের যেকোনও ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারবেন। পাশাপাশি নতুন অপারেটরও চাইলে আসতে পারবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

গত ১২ সেপ্টেম্বর তরঙ্গ নিলাম গাইড লাইন ও ফোর জি লাইসেন্সিং গাইড লাইনের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ