বিজ্ঞান-প্রযুক্তি

চালক-যাত্রীর তথ্য চুরির কথা স্বীকার করলো উবার

উবার
উবার

গত বছর ৫ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরির কথা স্বীকার করলো অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক উবার।

গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পড়ার পর বিভিন্ন দেশে জনপ্রিয় এ কোম্পানিকে তা মুছে ফেলতে এক লাখ ডলার দিতে হয়েছিল।

হ্যাকিংয়ের ওই ঘটনায় ৫ কোটি ৭০ লাখ গ্রাহকের নাম, ইমেইল ঠিকানা ও মোবাইল ফোন নম্বর চুরি হয়। আর ক্ষতিগ্রস্ত ওই গ্রাহকদের মধ্যে ছয় লাখ চালকের নাম ও লাইসেন্সের তথ্যও রয়েছে। এ খবর প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ।

তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, হ্যাকারের কবলে পড়ার বিষয়টি উবারের সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক জানতেন। উবার এখন ক্ষতিগ্রস্তদের জন্য নিজেদের ওয়েবসাইটে একটি পেইজ খুলেছে।

চালকদের জন্যও সহায়তার ব্যবস্থা করছে। তবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ