বিজ্ঞান-প্রযুক্তি

জানুয়ারি থেকে চলবে সিএনজি অটোরিকশা অ্যাপ

সিএনজি অটোরিকশা
সিএনজি অটোরিকশা

জানুয়ারি থেকে সিএনজি অটোরিকশা অ্যাপে চলবে— অ্যাপ ব্যবহার করে যাত্রীরা মোবাইল ফোনের মাধ্যমে অটোরিকশা ডাকতে পারবেন। হ্যালো সিএনজি রাইড শেয়ারিং নামে একটি প্রতিষ্ঠান এমনই অ্যাপ তৈরির কাজ করছে।

বাংলায় তৈরি অ্যাপটি শিগগরিই গুগুল প্লে-স্টোরে ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগ। আর এ উদ্যোগের মধ্য দিয়ে চরম নৈরাজ্যে থাকা অটোরিকশা খাতকেও ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার সুযোগ তৈরি হচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে, পুরো গণপরিবহন খাতকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা।

একসময় যে যানবাহনটি ব্যবহার করা যাত্রীদের কাছে ছিল সৌভাগ্যের ব্যাপার, দিনের পর দিন যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা হয়রানির অভিযোগ ছিল যাদের বিরুদ্ধে , সেই সিএনজি অটোরিকশা এখন যাত্রী পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে।

এর কারণ ট্যাক্সিসেবা এখন প্রযুক্তি নির্ভর। বছর খানেক আগে রাজধানী ঢাকায় যাত্রা শুরু করা অ্যাপস ভিত্তিক ট্যাক্সিসেবা ‘উবার’ এবং এরপরই শুরু হওয়া মোটরসাইকেল ‘পাঠাও’ এখন যাত্রীদের কাছে সবচেয়ে সহজ ও জনপ্রিয়।

তবে প্রযুক্তি নির্ভর এই সেবা বড় ধরনের লোকসানে ফেলে দিয়েছে সিএনজি অটোরিকশা চালকদের। তাদের বক্তব্য ডিজিটাল সেবার কারণে সিএনজি অটোরিকশার যাত্রী অর্ধেকে নেমে এসেছে।

তাই এই খাতকেও ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার জন্য কাজ করছে ‘হ্যালো সিএনজি রাইড শেয়ারিং’ নামের একটি প্রতিষ্ঠান। বাংলা ভাষায় একটি অ্যাপস তৈরির কাজ করছে তারা।

এ অ্যাপস ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে যেকোনও জায়গায় বসেই অটোরিকশা ডাকতে পারবেন যাত্রীরা। কাজ অনেকটাই শেষও হয়ে এসেছে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামে কয়েক হাজার সিএনজি অটোরিকশা এই ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হ্যালো সিএনজি রাইড শেয়ারিং পরিচালক মার্কেটিং রকিবুল হাসান।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তিবিদরা। বর্তমানে গণপরিবহনের বিশৃংখল পরিস্থিতির কথা উল্লেখ করে প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, আন্দোলন, ধর্মঘট করে প্রযুক্তি ঠেকানো যায়না।

পাশাপাশি গণপরিবহনে ছোট যানবাহন বাড়ানোরও পরামর্শ দেন মোস্তাফা জব্বার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ