বিজ্ঞান-প্রযুক্তি

৬ ডিসেম্বর শুরু হচ্ছে তথ্য-প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড

৬ ডিসেম্বর শুরু হচ্ছে তথ্য-প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড
৬ ডিসেম্বর শুরু হচ্ছে তথ্য-প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড

আগামী ৬ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় তথ্য ও প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এ মেলায় ডিজিটাল বাংলাদেশ যেমন নিজেকে উপস্থাপন করার সুযোগ পাবে অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারবে।

তথ্য প্রযুক্তির এই ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে এই খাতে দেশের ২০ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

গত বছরের ধারাবাহিকতায় এবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭। ৬ থেকে ৯ ডিসেম্বর- তিন দিনের এই তথ্যপ্রযুক্তি উৎসবের শুভ সূচনা হবে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে। মঙ্গলবার সকালে তথ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, বাংলাদেশের অর্জন, অগ্রগতি এবং আগামীর পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আরও চমক নিয়ে বিশ্বের কাছে ডিজিটাল বাংলাদেশকে উপস্থাপন করা হবে।

আর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে বলেন, ২০২১ সালের মধ্যে আইসিটি খাতে বাংলাদেশে ২০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পৃথিবীর প্রথম সোস্যাল রোবট সোফিয়া। এ আয়োজনে সফটওয়ার সোর্সসিং, ই-গর্ভনেন্স এক্সপো, মোবাইল ইনোভেশন, ই-কর্মাস এক্সপো, স্টার্ট-আপ বাংলাদেশ জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট ২৯টি সেমিনার অনুষ্ঠিত হবে।

ফিলিপাইন, মালদ্বীপ, সৌদি আরব, কম্বোডিয়া নাইজেরিয়ার তথ্য প্রযুক্তি মন্ত্রীরা এ উৎসবে যোগ দেবেন। মিনিস্ট্রিয়াল কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ