বিজ্ঞান-প্রযুক্তি

মার্চে উৎক্ষেপন হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট: তারানা

তারানা হালিম
তারানা হালিম

আগামী মার্চেই উৎক্ষেপন হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট— এরইমধ্যে শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আর জানুয়ারিতে দ্রুত গতির ইন্টারনেট ফোরজি নেটওয়ার্ক চালু হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ সব তথ্য জানান।

তারানা হালিম বলেন, এরইমধ্যে অপরাটেরদের চাহিদা অনুযায়ী গাইডলাইন তৈরি করা হয়েছে। সে অনুযায়ী অপরারেটরদের ফোরজি নেটওয়ার্কের আবেদন মূল্য পাঁচ লাখ টাকা, বার্ষিক ফি সাড়ে সাত কোটি টাকা, জামানাত বাবদ দেড়শো কোটি টাকা দিতে হবে।

তিনি আরো বলেন, কোম্পানিগুলো যদি ১৮শ থেকে ৯০০ মেগাহার্সে তরঙ্গ রূপান্তর করে, তাহলে তাদের দিতে হবে ৪ বিলিয়ন মার্কিন ডলার, যদি এর অর্ধেক নেটওয়ার্ক ব্যবহার করলে দিতে হবে ৭ দশমিক শূন্য ৫ মিলিয়ন ডলার।

ফোরজি নেটওয়ার্ক এরইমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিটিআরসি এটি চালু করতে কাজ শুরু করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ