বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকায় রোবট সোফিয়া

 ঢাকায় পৌঁছেছে রোবট সোফিয়া
ঢাকায় পৌঁছেছে রোবট সোফিয়া

‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ অংশ নিতে ঢাকায় পৌঁছেছে রোবট সোফিয়া—মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবেন তার নির্মাতা ডেভিড হ্যানস।

গতকাল মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সোফিয়াকে সরাসরি একটি পাঁচ তারকা হোটেলে নিয়ে রাখা হয়েছে।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'ডিজিটাল ওয়ার্ল্ড' উৎসবে যোগ দেবে রোবট সোফিয়া।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এক কর্মকর্তা জানান, হংকং থেকে সোমবার মধ্যরাতে বিশেষ একটি বাক্সের ভেতরে প্রাণহীন অবস্থায় ঢাকায় আনা হয়েছে সোফিয়া। এরপর তাকে বিমানবন্দরের কাছে একটি পাঁচ তারকা হোটেলে নেয়া হয়। সেখানে তার সঙ্গে একজন অপারেটর রয়েছেন।

বাক্স থেকে বের করে অঙ্গ-প্রত্যঙ্গ সংযুক্ত করা হলে প্রাণ ফিরে পাবে সোফিয়া— এরপর বুধবার সকাল ৯টার দিকে 'ডিজিটাল ওয়ার্ল্ডে'র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করবেন। এ সময় তার সঙ্গে কথা বলার সুযোগ পাবে সোফিয়া। এরপর বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে থাকবে সে।

'সোফিয়া'কে খ্যাতনামা হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি করেছে হংকংভিত্তিক কোম্পানি হ্যান্সন রোবোটিক্স। সে মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশ্নেরও জবাব দিতে পারে।

ঢাকায় আসার আগে বাংলাদেশের উদ্দেশে ভিডিও বার্তায় এ রোবট জানায়, ডিজিটাল ওয়ার্ল্ডের মতো বড় আয়োজনে অংশ নিতে তার তর সইছে না। বাংলাদেশে আসার সুযোগ করে দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানায় সোফিয়া।

ডিজিটাল ওয়ার্ল্ডে 'টেক টক উইথ সোফিয়া' শিরোনামের এক অনুষ্ঠানে প্রায় এক হাজার ৭০০ দর্শণার্থী তাকে দেখার সুযোগ পাবে। অনুষ্ঠানে ১০ থেকে ১৫টি প্রশ্নের উত্তর দেবে সোফিয়া।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেবেন সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যানস।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও গ্রে- অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় ঢাকায় এসেছে বিশেষ এ নারী রোবট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ