বিজ্ঞান-প্রযুক্তি

বিটিসিএলের ‘কার কেবল’ কাটা পড়ায় বিকল কয়েক লাখ টেলিফোন

বিটিসিএল
বিটিসিএল

রাজধানীর মগবাজার এলাকায় রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের একটি 'কোর কেবল' কাটা পড়ায় বিকল হয়ে পড়েছে দেশের বিভিন্ন অংশের কয়েক লাখ ফোন, যার মধ্যে ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা সংস্থার ফোনও রয়েছে।

বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে মগবাজার দিলু রোডে সিটি করপোরেশনের সংস্কার কাজের মধ্যে টেলিফোনের ওই 'কোর কেবল' কাটা পড়ে। সকাল থেকেই এর মেরামত কাজ চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

সিটি করপোরেশসহ অন্যান্য সেবা সংস্থাকে উন্নয়ন কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বারবার চিঠি দিলেও তারা আমলে নেয় না বলে অভিযোগ করেন বিটিসিএলের এ ব্যবস্থাপনা পরিচালক।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকেও জানানো হয়, ঢাকায় তাদের বিটিসিএলের নম্বরগুলো ভোর থেকে বিকল রয়েছে। ফলে কোথাও দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে সেই তথ্য তাদের নিয়ন্ত্রণ কক্ষকে জানাতে পারছে না কেউ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ