বিজ্ঞান-প্রযুক্তি

গুগল ডুডলে বেগম রোকেয়া

গুগল ডুডলে বেগম রোকেয়া
গুগল ডুডলে বেগম রোকেয়া

বেগম রোকেয়ার সম্মানে ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। শনিবার একইসঙ্গে এ মহীয়সী নারীর জন্ম ও মৃত্যুদিন। গুগলের ডুডলে আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে বাঙালি নারী জাগরণের এই অগ্রদূতকে।

গুগলের হোমপেজে দেখা যায়, সাদা পোশাকে চশমা পরা এক নারী বই হাতে হেঁটে যাচ্ছেন। আর তার পেছনে পেতে রাখা এক সোফায় একটি বই খোলা অবস্থায় পড়ে আছে। ছবিটার ওপরে ক্লিক করতেই দেখা গেল ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে নানা রকম তথ্য।

বছর জুড়েই আলোচিত বিষয় ও ব্যক্তিদের সম্মান জানানো হয় বিশ্বজুড়ে সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ডুডলে। শনিবার রাত ১২টার পর থেকে গুগলে প্রবেশ করলেই তাকে নিয়ে তৈরি ছবিটি দেখা যাচ্ছে। ৯ ডিসেম্বর শনিবার বেগম রোকেয়া দিবস।

উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ১৮৮০ সালের এই দিনে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম ‘রোকেয়া খাতুন’ এবং বৈবাহিক সূত্রে নাম ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’।

তার বাবা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত জমিদার ছিলেন। তার মা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও রোকেয়া নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক তিনি। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ