বিজ্ঞান-প্রযুক্তি

ফোর-জি সেবায় তরঙ্গ নিলাম শুরু

ফোর-জি সেবায় তরঙ্গ নিলাম শুরু
ফোর-জি সেবায় তরঙ্গ নিলাম শুরু

চতুর্থ প্রজন্মের (ফোর-জি) ইন্টারনেট সেবার জন্য তরঙ্গ নিলাম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদের উপস্থিতিতে নিলামের আনুষ্ঠানিকতা শুরু হয়।

২১০০ মেগাহার্টজ এবং ১৮০০ মেগাহার্টজের জন্য তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হচ্ছে। মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক নিলামে অংশ নিয়েছে।

তরঙ্গ কেনার পর মোবাইল ফোন অপারেটরগুলো সেবার মান বাড়াতে পারবে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং গ্রামীণফোন ও বাংলালিংকের শীর্ষ কর্মকর্তারা নিলামে উপস্থিত রয়েছেন।

নিলামের জন্য দুই অপারেটরের জন্য দু’টি টেবিল এবং বিটিআরসির জন্য সামনের দিকে আরেকটি টেবিলে কর্মকর্তারা বসেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ