বিজ্ঞান-প্রযুক্তি

মোবাইল অপারেটরদের অফার ৩৫টির মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ

বিটিআরসি
বিটিআরসি

দেশের মোবাইল অপারেটরগুলোকে সর্বোচ্চ ৩৫টি অফারের মধ্যে সীমাবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। এরমধ্যে ২০টি রেগুলার অফার এবং ১৫টি প্রমোশনাল অফার। সোমবার বিটিআরসি এ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, কমিশনের তত্ত্বাবধানে মোবাইল সেবা বিষয়ক অনুষ্ঠিত গণশুনানির আলোকে এবং গ্রাহকের স্বার্থ বিবেচনা করে এখন থেকে প্রতি মোবাইল অপারেটর এক সঙ্গে সর্বোচ্চ ২০টি রেগুলার অফার এবং ১৫টি প্রমোশনাল অফার বাজারজাত করতে পারবে।

এছাড়াও মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের বিল শক থেকে রক্ষা করতে পে পার ইউজ ৫ টাকার বেশি কাটা যাবে না।

তবে কোনো গ্রাহক ৫ টাকার বেশি লিমিট নিতে চাইলে তার কাছ থেকে এসএমএস বা ইউএসএসডির মাধ্যমে কনসেন্ট নিতে হবে। আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ