বিজ্ঞান-প্রযুক্তি

গ্রাহকদের তথ্য চুরির ঘটনায় ভুল স্বীকার জাকারবার্গের

মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেইসবুক ব্যবহারকারীদেরকে না জানিয়েই লাখ লাখ গ্রাহকের তথ্য নিজেদের বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করেছিল রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ এনালিটিকা।

তারা ৫০ মিলিয়ন গ্রাহকের তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, এমন তথ্য ফাঁস হলে আলোড়ন সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ স্বীকার করেছেন তারা 'ভুল করেছেন'। সেই সঙ্গে ফেইসবুকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গ।

গ্রাহকের অজ্ঞাতে বাণিজ্যিক ও রাজনৈতিক উদ্দেশ্যে তাদের তথ্য ব্যবহার করার এই খবর রটে গেলে জাকারবার্গকে ব্রিটিশ সংসদে তলব করা হয়।

ফেইসবুকে দেয়া এক বিবৃতিতে এ বিষয়ে তিনি নিজেদের ভুল স্বীকার করেছেন এবং গ্রাহকদের তথ্য তৃতীয়পক্ষের হাতে চলে যাওয়ার ঘটনাকে 'গ্রাহকের সঙ্গে বিশ্বাসঘাতকতা'র শামিল বলে মন্তব্য করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ