বিজ্ঞান-প্রযুক্তি

চীন-রাশিয়ার সুপারসনিক অস্ত্র ঠেকাতে অক্ষম আমেরিকা: পেন্টাগন

অস্ত্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে আমেরিকা

চীন-রাশিয়ার সুপারসনিক অস্ত্র ঠেকাতে অক্ষম আমেরিকা: পেন্টাগন
চীন-রাশিয়ার সুপারসনিক অস্ত্র ঠেকাতে অক্ষম আমেরিকা: পেন্টাগন

“আমেরিকা রাশিয়া ও চীনের আধুনিক সুপারসনিক অস্ত্রগুলোর মোকাবেলা করতে অক্ষম”, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জন ই হাইটেন।

আমেরিকার কৌশলগত সেনা-কমান্ডের প্রধান জন ই হাইটেন নামের ওই কর্মকর্তা মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সভায় এ তথ্য দিয়েছেন।

ব্রিটেনের দৈনিক এক্সপ্রেস পত্রিকা এই খবর দিয়ে জানিয়েছে, হাইটেন সিনেটের ওই কমিটিতে বলেছেন, রাশিয়া ও চীন শব্দের চেয়েও দ্রুত গতি-সম্পন্ন অস্ত্রের প্রযুক্তি অর্জনের জন্য সক্রিয় রয়েছে এবং মার্কিন সরকার এ বিষয়ে কেবল তাদের নানা পরীক্ষা নীরব দর্শক হয়ে দেখছে!

মার্কিন ওই কর্মকর্তা আরও বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মত এইসব অস্ত্র মহাকাশের নীচের স্তরগুলো পর্যন্ত উচ্চতা দিয়ে যেতে সক্ষম এবং সেগুলো খুব দ্রুত ফিরে গিয়ে একই উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে পারে। হাইটেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এইসব সুপারসনিক অস্ত্রের মোকাবেলায় পেন্টাগনের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই।

এর আগে মার্কিন বিমান বাহিনীর প্রধান তার দেশের জন্য রাশিয়াকে অন্যতম প্রধান হুমকি হিসেবে অভিহিত করে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত খুব দ্রুত প্রতিরক্ষা শক্তিকে হালনাগাদ করা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ