বিজ্ঞান-প্রযুক্তি

টেলিযোগাযোগে গতি বাড়াতে উপগ্রহ পাঠাল ভারতীয় স্পেস গবেষণা প্রতিষ্ঠান

জিস্যাট-৬এ
জিস্যাট-৬এ

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বৃহস্পতিবার (২৯ মার্চ) ‘জিস্যাট-৬এ’ নামের একটি উপগ্রহকে কক্ষপথে পাঠিয়েছে। মূলত রাষ্ট্রীয় ও সেনাবাহিনীর কাজে ব্যবহৃত টেলিযোগাযোগ ব্যবস্থাকে আরও নিখুঁত ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষার জন্য এই উপগ্রহটি উৎক্ষেপন করা হয়। এছাড়াও, ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান (‘চন্দ্রযান-২’)-এর প্রস্তুতিতে হাই থ্রাস্ট বিকাশ ইঞ্জিনসহ চন্দ্রাভিযানে অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি যন্ত্রাংশের পরীক্ষানিরীক্ষা করা হয়।

ইসরো সূত্রের খবরে বলা হয়, ২ হাজার ১৪০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটিকে এ দিন বিকাল ৪টা ৫৬ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় উৎক্ষেপণ স্থল থেকে পাঠানো হল কক্ষপথে। ইসরোর এক পদস্থ কর্তা বলেছেন, ‘আপাতত ঠিক হয়েছে, আগামী অক্টোবরেই পাঠানো হবে ‘চন্দ্রযান-২’'।

জিএসএলভি রকেট এই নিয়ে দ্বাদশ বার কোনও উপগ্রহকে পিঠে চাপিয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিল। তার মধ্যে ৬ বার পিঠে চাপিয়েছে সর্বাধুনিক ক্রায়োজেনিক ইঞ্জিনকে। এই রকেটের ওজন ৪১৫.৬ টন।

ইসরো আরও জানায়, ‘টেলিযোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করতে তিন বছর আগে, ২০১৫-র ২৭ অগস্ট কক্ষপথে পাঠানো হয়েছিল ‘জিস্যাট-৬’ উপগ্রহটিকে। তবে তা সেনাবাহিনীর কাজে বিশেষ লাগছে না। কিন্তু এবার যে ‘জিস্যাট-৬এ’ উপগ্রহটিকে কক্ষপথে পাঠানো হল, তা মূলত ব্যবহৃত হবে সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতিতে।’

সূত্র: ভারতীয় স্পেস গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ