বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের বাজারে উন্মুক্ত হল শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো

  • শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো
    শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো
  • শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো
    শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো
  • শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো
    শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো

দাম কম, কিন্তু, ফিচারে ঠাসা। অন্য ব্র্যান্ডের মাথা খারাপ করে দিয়ে শাওমির তাদের প্রোডাক্ট লাইনে এনেছে নতুন ৩টি মোবাইল সেট। ভারতের বাজারে গত শুক্রবার লঞ্চ করেছে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা শাওমির রেডমি ৫, রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো।

আকর্ষণীয় ফিচার এবং নতুন অফার নিয়ে আসায় ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে ৫ সিরিজের এই হ্যান্ডসেটগুলো।

ভারতের বাজারে শাওমির নতুন রেডমি ফোনগুলির বিক্রি শুরু হচ্ছে শুক্রবার থেকেই। রেডমি ৫ সিরিজ এবং রেডমি নোট ৫ প্রো পাওয়া যাবে আমাজন ইন্ডিয়া এবং এমআই ডট কম-এ। আর রেডমি নোট ৫ ও প্রো ভ্যারিয়েন্ট মিলবে ফ্লিপকার্ট ও এমআই ডট কম-এ।

রেডমি-র ফোনগুলিতে রয়েছে দুর্দান্ত সব ফিচার। রেডমি ৫ সিরিজের তিনটি ভার্সন বাজারে আনছে শাওমি। এবার ২ জিবি, ৩ জিবি এবং ৪ জিবি র‌্যামের ফোন পাওয়া যাবে আপনার বাজেটের মধ্যেই।

রেডমি ৫ সিরিজের ২ জিবি র‌্যামের সঙ্গে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনের দাম পড়বে ৭,৯৯৯ টাকা, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের দাম পড়বে ১০,৯৯৯ টাকা। অতিরিক্ত ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের সুবিধাও দিচ্ছে রেডমি ৫ সিরিজ।

৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র এই রেডমি ৫ সিরিজের ফোনগুলিতে রয়েছে ৪৫০ অক্টা-কোর প্রসেসর, ১২ এমপি ব্যাক এবং ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ এবং ৩৩০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড নোগাট ৭.১.২ ভার্সনে পাওয়া যাবে এই সিরিজ।

৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এই দু’টি ভার্সনে পাওয়া যাবে রেডমি নোট ৫। ৩ জিবি ভার্সনের দাম পড়বে ৯,৯৯৯ টাকা ও ৪ জিবি ভার্সনের দাম ১১,৯৯৯ টাকা। শাওমি জানিয়েছে, অফলাইনে নোট ৫ কিনতে হলে গ্রাহকদের ৫০০ টাকা বেশি দিতে হবে।

রেডমি নোট ৫ ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ৫.৯৯ এইচডি ডিসপ্লের সঙ্গে ১২ এমপি ব্যাক এবং বিশেষ সেলফি লাইটের ফিচার যুক্ত ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। থাকছে ৪০০০ এমএএইচ ব্যাটারির সুবিধা।

ভারতের বাজারে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দাম শাওমির রেডমি নোট ৫ প্রো। ৪ জিবি র‌্যামের ফোন শুরু হচ্ছে ১৩ হাজার টাকা থেকে। ৬ জিবি র‌্যামের ফোন কিনতে হলে দাম পড়বে ১৬,৯৯৯ টাকা।

৫.৯৯ এইচডি ডিসপ্লের রেডমি নোট ৫ প্রো-র ফোনগুলিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর, ১২ এমপি ও ৫ এমপি-র ডুয়াল ক্যামেরা, ৪০০০ এমএএইচ ব্যাটারি। প্রো স্মার্টফোনগুলিতে ফেসিয়াল রেকগনিশনের ফিচার এনেছে শাওমি।

একে নতুন সেট, তার উপরে আবার ফিচারে ঠাসা। তাই, এই সেটগুলো চাহিদার তুলনায় সরবরাহ কম। ফলে বিক্রি শুরুর দিনেই, সবগুলো সেটই হাওয়া হয়ে যায় নিমিষেই। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু সেট হাতে পান না এখনও, তাদেরকে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে, এমনই জানিয়েছেন শাওমির’র স্থানীয় এক কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ