ফেইসবুকের ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য অপব্যবহারের অভিযোগ অবশেষে স্বীকার করলেন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান মার্ক জাকারবার্গ। এসব ব্যবহারকরীর অধিকাংশই যুক্তরাষ্ট্রের বরে জানা গেছে।
জাকারবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, এটি একটি বিরাট ভুল এবং এর জন্য তিনিই দায়ী। যুক্তরাজ্যের রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেইসবুক ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ উঠার পর তিনি নিজের ভুল স্বীকার করলেন।
তিনি বলেন, এ ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য-উপাত্ত ক্যামব্রিজ অ্যানালিটিকা ব্যবহার করেছিলো। ব্যবহারকারীদে তথ্য-উপাত্ত সুরক্ষায় ফেইসবুক তার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
এর আগে ক্যামব্রিজ অ্যানালিটিকা স্বীকার করেছিল যে, ফেইসবুকের ৫ কোটি ব্যবহারকারীর তথ্য তারা ব্যবহার করেছিলো। এ ব্যাপারে আগামী বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে জাকারবার্গকে সাক্ষ্য দিতে হবে।