বিজ্ঞান-প্রযুক্তি

বেশ কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকের কবলে

বেশ কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকের কবলে
বেশ কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকের কবলে

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছেন, বিদেশ থেকে পরিকল্পিতভাবে’ মঙ্গলবার রাতে এ সাইবার হামলা চালানো হয়েছে।

ফেইসবুকে আসা বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, রাত সাড়ে ১০টার পরে কোনো এক সময় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইটের হোম পেইজ বদলে দেয় হ্যাকাররা— সেখানে বসিয়ে দেয় কোটা সংস্কার আন্দোলনের বার্তা।

রাতেই ওয়েবসাইটগুলো পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয় এবং বুধবার সকালের মধ্যে ওয়েবসাইটগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে।

মঙ্গলবার মধ্যরাতে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছে। তারা এর মেসেজ দেখতে পায়েছেন।

তবে রাত ১২টার দিকে গুগলে শিক্ষা মন্ত্রণালয়ের নাম দিয়ে সার্চ দেয়া হলে এই ওয়েবসাইটটি আক্রান্ত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়।

ফেইসবুকে একজন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়ার একটি ভিডিও শেয়ার করেছেন।

তিনি বলেছেন, তিনি ওই সময়টাতে ওয়েবসাইটটি দেখছিলেন, তার চোখের সামনেই হোম পেইজ বদলে যায়।

হ্যাকাররা ওয়েবসাইটগুলো হ্যাক করার পর স্ক্রিনে ‘হ্যাকড বাই বাংলাদেশ’ লেখা ঝুলিয়ে দেয়। সেই সঙ্গে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বক্তব্যও ছিল।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক পাঁচটি ওয়েবসাইট হ্যাকড হওয়ার কথা স্বীকার করে বলেন, সেগুলো পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে।

নিয়মিত ভিত্তিতে আক্রান্ত ওয়েবসাইটের তালিকা প্রকাশকারী সাইবার নিরাপত্তা বিষয়ক পোর্টাল ‘জোন এইচ’র আর্কাইভে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশের চারটি সরকারি ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়ার তথ্য আসে।

পলক বলেন, কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে এই কাজ করেছে। দেশের বাইরে থেকে এটা হয়েছে বলে আমরা প্রমাণ পেয়েছি।

গত কয়েকদিন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উত্তাল এখন দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ