শাওমি এবার মোবাইলের প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করবে ভারতে এবং সেই সাথে ফক্সকন’র সাথে অংশীদারিত্বে তিনটি স্মার্টফোন তৈরীর প্লান্ট বসাবে। ইলেকট্রনিক ডিভাইসের প্রিন্টেড সার্কিট বোর্ড এমন একটি প্লাস্টিক যন্ত্রাংশ যাতে ঐ ডিভাইসের গুরুত্ব ইলেকট্রনিক যন্ত্রাংশ ঠাসাঠাসি করে সংযোজন করা থাকে।
শ্রী সিটি, অন্ধ্রপ্রদেশ এবং শ্রীপেরুমবুদুরে ১৮০ একরেরও বেশি জায়গায় এই প্লান্টগুলোর ক্যাম্পাস স্থাপন করা হচ্ছে, জানিয়েছে শাওমি।
এই ছাড়াও, শাওমি হাইপ্যাডের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নির্মিত উত্তরপ্রদেশের নোয়াডায় অবস্থিত কারখানা থেকে স্মার্টফোন তৈরি করছে, যেখানে আগে শুধুমাত্র পাওয়ার ব্যাংক তৈরী করা হত।
এই মুহূর্তে, শাওমির ভারতে ছয়টি স্মার্টফোন তৈরীর কারখানা রয়েছে। কোম্পানীটি জানিয়েছেন যে, ভারতে বিক্রি হওয়ার স্মার্টফোনগুলোর মধ্যে ৯৫%ই ভাগই স্থানীয়ভাবে তৈরী হচ্ছে। ফক্সকন এর সাথে অংশীদারিত্বে তৈরী হওয়া কারখানাগুলোতে ১০ হাজারেরও বেশি কর্মী কাজ করছেন যেখানে ৯৫% মহিলা কর্মী। মোবাইল সংযোজনের সমস্ত কাজ মহিলাই করে থাকেন।
ভারতের স্মার্টফোন বাজারে ২০১৭ সালের প্রথম প্রান্তিকে শাওমি এই মার্কেটের প্রায় ২৪.৮ শতাংশ দখলে রেখেছিল। অনলাইন স্মার্টফোন জগতের ৫৭% শেয়ারের এক বিশাল অংশ দাপিয়ে বেড়াচ্ছে বর্তমানে চীনের এই ব্র্যান্ডটি।