বিজ্ঞান-প্রযুক্তি

চাকরির জন্য সরকারের দিকে তাকানোর প্রয়োজন নেই: জয়

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

দেশে তথ্য-প্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তাই চাকরির জন্য সরকারের দিকে তাকানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

চাকরির জন্য আর সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না— এ কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বিওপি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আউটসোসিং খাতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে দেশে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বা বিপিও সম্মেলনের।

উদ্বোধনী বক্তব্যে জয় আরো বলেন, সরকারের কর্ম পরিকল্পনার কারণে ছেলে-মেয়েরা মফস্বল শহরে বসে আউট সোর্সিংয়ের মাধ্যমে হাজার হাজার ডলার আয় করছে অন্যদিকে তথ্য প্রযুক্তি অপব্যবহারও হচ্ছে।

ফেইসবুক, টুইটারে অপ্রচার করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা ধরনের সহিংসতার ঘটনাও ঘটেছে—এসব বন্ধ করতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে বলে জানান তিনি।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে জয় বলেন, তরুণদের দাবি মেনে নিয়ে সরকার কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ