বিজ্ঞান-প্রযুক্তি

পিছিয়ে গেল উইন্ডোজ ১০ এর আপডেট

পিছিয়ে গেল উইন্ডোজ ১০ এর আপডেট
পিছিয়ে গেল উইন্ডোজ ১০ এর আপডেট

শেষ মুহূর্তে পিছিয়ে দেয়া হল উইন্ডোজ ১০ এর আপডেট প্রকাশের দিনক্ষণ। প্রকাশিতব্য আপডেটে ত্রুটি খুঁজে পাওয়াতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। আগের সপ্তাহেই উইন্ডোজ ১০ এ বড় আপডেট আনার কথা ছিল তাদের।

‘রেডস্টোন ৪’ নামে উইন্ডোজ ১০ এর নতুন সংস্করণের নামকরণ করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন জানিয়েছে, এপ্রিলের ১০ তারিখ আপডেট উন্মুক্ত করার পরিকল্পনা ছিল মাইক্রোসফটের। কিন্তু বাগ থাকায় আগের ‘বিল্ড’এর ত্রুটি না সেরে আবার নতুন ‘বিল্ড’ বানাচ্ছে তারা।

ভার্জের প্রতিবেদনে আরও বলা হয়, এই আপডেটটিই হবে উইন্ডোজ ১০ এর পরবর্তী বড় আপডেট।

মাইক্রোসফটের ডোনা সাকার জানিয়েছেন, “কিছু কিছু ক্ষেত্রে এই বিশ্বাসযোগ্যতার বিষয়গুলো পিসিতে উচ্চহারে ‘ব্লু স্ক্রিন অফ ডেথ’ এর মতো সমস্যা তৈরি করতে পারে। এই সমস্যাগুলো ঠিক করতে কিউমুলেটিভ আপডেট প্যাকেজ তৈরির পরিবর্তে আমরা নতুন বিল্ড তৈরির সিদ্ধান্ত নিয়েছি, এর মধ্যে ত্রুটিও ঠিক করা হবে।”

নতুন এই আপডেটে টাইমলাইন, এইচডিআর সমর্থন এবং নকশা পরিবর্তন করা হবে।

নতুন বিল্ডের এই আপডেটের ছদ্মনাম বলা হচ্ছে ‘রেডস্টোন ৫’। চলতি বছরের শেষ দিকে আপডেটটি উন্মোচন করা হতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ