বিজ্ঞান-প্রযুক্তি

নতুন জিমেইল আনছে গুগল

জিমেইলের নতুন ডিজাইন
জিমেইলের নতুন ডিজাইন

আসছে সপ্তাহে টেক জায়ান্ট গুগর তাদের জনপ্রিয় অনলাইন ইমেইল ব্যবস্থাপনা এপ্লিকেশনে, জিইমেল-এ নতুন কিছু পরিবর্তন নিয়ে আসছে। ধারণা করা হচ্ছে, পরিবর্তনটা এমন হবে যা দেখে ব্যবহারকারীদের মনে হবে, একেবারে নতুন কোন ইমেইল এপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতা হবে তাদের।

জিমেইল ওয়েব সংস্করণে স্মার্ট রিপ্লাইয়ের মতো নতুন ফিচার যুক্ত হবে। এ ছাড়া জিমেইল অ্যাপ থেকে সরাসরি ক্যালেন্ডার ব্যবহারের মতো অন্যান্য গুগল অ্যাপ ব্যবহারের সুযোগ থাকবে।

এছাড়াও ‘স্নুজ’ বাটন সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট ইমেইল থেকে আসা ইমেইল একটি নির্দিষ্ট সময়ের জন্য হাইড করে রাখতে পারবে। এতে যুক্ত করা হচ্ছে অফলাইন ফিচারটিও।

সম্প্রতি জি স্যুট অ্যাডমিনদের কাছে গুগল একটি ইমেইল পাঠিয়েছে। জি স্যুট অ্যাডমিনরা গুগলের ডোমেইন পরিচালনা করে থাকে। জিমেইলের ডেস্কটপ সংস্করণের নতুন ও পরিচ্ছন্ন একটি সংস্করণ আসবে।

নতুন ফিচার ও নকশার বিষয়টি নিশ্চিত করেছে গুগল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, জিমেইলে বড় ধরনের পরিবর্তন নিয়ে কাজ চলছে। তবে তা পুরোপুরি কার্যকর হতে আরও সময় লাগবে। এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। তবে অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাপ ব্যবহারকারীরা বেশ কিছু নতুন ফিচার পাচ্ছেন, সে বিষয়টি নিশ্চিত।

প্রযুক্তিবিষয়ক সংবাদের ওয়েবসাইট দ্য ভার্জ অবশ্য নতুন ডিজাইন সম্পর্কে কয়েকটি নতুন লেআউট উদ্ধার করতে সমর্থ হয়েছে। এ থেকে দেখা যায়, নতুন জিমেইলের সাইডবারে ক্যালেন্ডার এবং নোট ব্যবহার করার অ্যাপ এবং টাস্ক যুক্ত করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ