বিজ্ঞান-প্রযুক্তি

নিলামে উঠল চাঁদের মাটি বহন করে আনা ব্যাগ

চাঁদের মাটি বহন করে আনা ব্যাগ
চাঁদের মাটি বহন করে আনা ব্যাগ

যে ব্যাগে করে ইউএস মহাকাশচারী নিল আর্মস্ট্রং চাঁদের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরত নিয়ে এনেছিলেন, তা ১৮ লাখ ডলারে কিনে নিয়েছেন একজন অজ্ঞাতনামা ব্যক্তি। বৃহস্পতিবার প্রথম চাঁদ অবতরণের ৪৮ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক নিলামে এটি বিক্রি করা হয়।

১৯৬৯ সালে অ্যাপোলো ইলেভেন মিশনে অংশ নেয়ার সময় নীল আর্মস্ট্রং এই ব্যাগটি ব্যবহার করেন। এটিতে এখনো চাঁদের ধূলা এবং কিছু ছোট পাথর আছে। ব্রিটিশ গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

হাউস্টনের জনসন স্পেস সেন্টারের একটি বাক্সে কয়েক বছর ধরে অজানা অবস্থায় পড়ে ছিল এই ব্যাগটি। এই ব্যাগটি নিলামে তোলা নিয়ে দীর্ঘদিন ধরে আইন লড়াই চলেছে এটির মালিকানা নিয়ে। অ্যাপোলো ইলেভেনের স্মারক এই ব্যাগটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল।

অ্যাপোলে ইলেভেন যখন পৃথিবীতে ফিরে আসে তখন এটির সব কিছু সংরক্ষণের জন্য স্মিথসোনিয়ান মিউজিয়ামে পাঠানো হয়। কিন্তু ভুলক্রমে এই ব্যাগটি থেকে যায় জনসন স্পেস সেন্টারের একটি বক্সে। এরপর ২০১৫ সালে একটি সরকারী নিলামের সময় ভুলভাবে চিহ্নিত হওয়ার কারণে এটি ৯৯৫ ডলারে কিনে নেন এক আইনজীবী।

নাসা অবশ্য পরে এই ব্যাগটি ফিরে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবছরের শুরুতে ফেডারেল বিচারক রায় দেন যে ব্যাগটি যার কাছে রয়েছে, তিনিই এটির আইনি মালিক। এরপর এই ব্যক্তি এটি নিলামে তোলেন বিক্রির জন্য।

তবে, একটি গ্রুপ স্পেস গবেষণা ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্মারককে বিক্রি করে দেয়ার ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তাদেরই একজন হলেন মিশেল হ্যানলুন যিনি চন্দ্র অভিযানের প্রতিটি স্থাপনা ও এর সাথে সম্পর্কিত প্রতিটি স্মারক সংরক্ষণের জন্য কাজ করে চলেছেন। তিনি বলেন, “এই ব্যাগটি একটি জাদুঘরের কাছে সংরক্ষিত ছিল, যেটিতে সারা বিশ্বের মানুষের অংশীদারিত্ব রয়েছে এবং এটি সমগ্র বিশ্বের মানুষের মহাজাগতিক সাফল্যকে রিপ্রেজেন্ট করে”। এছাড়াও তিনি এ্যাপোলো চন্দ্রাভিযানে পাঠানো মহাকাশ যানে ল্যান্ডিং সাইটগুলোকে সংরক্ষণ করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ