বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ আবারো পেছোনো হয়েছে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার রাজধানীর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট: সম্ভবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
আগামী ৪মে ফ্লোরিডার লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণের কথা আগে জানানো হলেও এখন ৭মে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
মোস্তাফা জব্বার বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ তারিখ যে উৎক্ষেপণের তারিখ তা ঠিক থাকছে না সম্ভব্য দিন আগামী ৭মে।
এর আগে গত ১১ এপ্রিল বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদলেন আগামী ৪ মে ফ্লোরিডার কেইপ কেনাভেরালের লঞ্চ প্যাড থেকে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ এর ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে উৎক্ষেপণ কথা জানিয়েছেন।