চীনে দ্রুতগতির রেলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তির বহুমুখী ব্যবহারের পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। সম্প্রতি বেইজিং-শেন ইয়াং দ্রুতগতির রেলপথে এই পরীক্ষামূলক কাজ শরু করেছে চীনের রেলপথ জেনারেল কোম্পানি।
কোম্পানীর এ কাজে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ জানিয়েছেন, পরীক্ষামূলক কাজ আগামী সেপ্টেম্বরের শেষ দিকে সম্পন্ন হবে। এ সংশ্লিষ্ট প্রযুক্তির ব্যবহারে পরীক্ষা-নিরীক্ষা সফল হলে, নির্মাণাধীন বেইজিং-চাং চিয়া খৌ এবং বেইজিং-সিউং আনসহ অন্যান্য রেলরুটে সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহার করা হবে।
রেলগাড়ি ও ইঞ্জিনে বিদ্যুত সরবরাহ নিয়ন্ত্রণসহ ২৭টি বিষয়কে চিহ্নিত করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রযুক্তি দিয়ে সুচারু নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এবারের পরীক্ষামুলক কাজগুলোর মধ্যে রয়েছে।
দ্রুতগতির রেলপথকে আরও নিরাপদ ও কার্যকর করতে ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটা ও 'পেই তৌ' কৃত্রিম উপগ্রহের সুবিধা ব্যবহার করা হবে বলেও জানা গেছে।