বিজ্ঞান-প্রযুক্তি

আসছে এইচটিসির ইউ১২ প্লাস ফোন

এইচটিসির ইউ১২ প্লাস ফোন
এইচটিসির ইউ১২ প্লাস ফোন

তাইওয়ানের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি এ মাসেই নতুন ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই মডেলটিকে এইচটিসি ইউ১২ প্লাস নামে ডাকা হবে। মে মাসে ফোনটি বাজারে পাওয়া যাবে বলে খবর পাওয়া গেলেও অফিসিয়ালি এইচটিসি এখন পর্যন্ত কিছু জানায়নি।

গত বছর মে মাসে এইচটিসি বাজারে এনেছিল ইউ১১ মডেলের ফোন। আর তার ৬ মাস পরে এসেছিল ইউ ১১ প্লাস। এবার আসছে ইউ১২ প্লাস।

স্মার্টফোনের বাজারে ইতিমধ্যেই অনেকখানি পিছিয়ে পড়েছে এইচটিসি। সন্দেহ নেই, নতুন এই মডেলের মাধ্যমে তারা হয়তো তাদের হারানো অবস্থান ফিরে পেতে চাইছে। স্যামসাং, শাওমি, ওপোর মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছে এইচটিসি।

এইচটিসি ইউ ১২ প্লাস ফোনটিতে আছে ৬ ইঞ্চির ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। সঙ্গে থাকছে সর্বাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। এতে ৫ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। স্টোরেজের জন্য আছে ২৫৬ জিবি রম।

চারটি ক্যামেরা থাকবে ইউ ১২ প্লাস ফোনটিতে। দুইটি রিয়ারে। দুইটি ফ্রন্টে। রিয়ার ক্যামেরা ১৬ এবং ১২ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৪২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ফোনটি ওয়াটার ও ডাস্ট রেসট্যান্স। এটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।

এছাড়াও পিক্সেল ফোনের মতো ফোনটিকে দুপাশে চাপ দিয়ে ওপেন করা যাবে গুগুল অ্যাসিস্ট্যান্ট বা ক্যামেরার মতো ফিচার। আর ফোনের পিছনের দিকটি তৈরি কাঁচ দিয়ে। এছাড়াও ফোনের পিছনেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ