বিজ্ঞান-প্রযুক্তি

পাওয়ার ব্যাঙ্ক কিনবার সময় এই ৫টি বিষয় খেয়াল রাখুন

পাওয়ার ব্যাঙ্ক
পাওয়ার ব্যাঙ্ক

কোথায় বেড়াতে যাওয়ার পর খেয়াল করলেন আপনার স্মার্টফোন বা অন্য কোন ডিভাইসের ব্যাটারীর চার্জ শেষের দিকে, তাহলে এটা খুবই হতাশাজনক এবং বিরক্তিকর। যদি আপনার সাথেই যদি এই ঘটনা ঘটে - তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা।

এই ক্ষেত্রে পোর্টেবল পাওয়ার ব্যাংক সাথে থাকলে, আর কোনই চিন্তা নাই। তাই স্মার্টফোনের পাশাপাশি পাওয়ার ব্যাঙ্ক এখন সকলের কাছে অত্যন্ত জরুরি ৷ পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে যে কোনও সময় চার্জ দিয়ে নিতে পারবেন আপনার ফোন ৷

পাওয়ার ব্যাঙ্কের চাহিদা এখন বাজারে তুঙ্গে ৷ কিন্তু পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে নকলের থেকে সাবধান ৷ তাই কেনার আগে এই কয়েকটি বিষয়ে নজর রাখুন ৷

১. পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি এবং আপনি কতটুকু ব্যবহার করেন

পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি মাপার একক হল মিলি এ্যাম্পিয়ার বা mAH (এমএএইচ)। পাওয়ার ব্যাঙ্ক কিনতে গিয়ে খেয়াল রাখবেন মোবাইল ফোনের ব্যাটারির থেকে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির ক্যাপাসিটি যেন ন্যূনপক্ষে দ্বিগুণ হয়৷

আপনার স্মার্টফোনের ব্যাটারীর ক্যাপাসিটি যদি ৩১৫০ এমএএইচ হয়, তবে ন্যূনপক্ষে ১০,০০০ এইমএএইচ ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক কিনতে হবে। এটি দিয়ে অন্তত: ৩ বার আপনার ফোন ১০০% চার্জ দেয়া যাবে। তবে, খেয়াল রাখতে হবে, পাওয়ার ব্যাংকের কারেন্ট রেটিং ও আপনার ফোনের কারেন্ট রেটিং যাতে একই হয়।

২. USB চার্জিং কানেক্টিভিটি

পাওয়ার ব্যাঙ্কে USB চার্জিং কানেক্টিভিটি রয়েছে কিনা দেখে নিন। ভাল মানের পাওয়ার ব্যাংকের সাথে বিল্ট-ইন USB পোর্ট থাকে। পাওয়ার ব্যাংকে একবার পরিপূর্ণ চার্জ দিয়ে আপনি যাতে USB ক্যাবলের মাধ্যমে আপনার ফোন বা অন্য কোন ডিভাইস চার্জ দিতে পারেন, সে বিষয়ে খেয়াল রাখুন।

৩. LED ইন্ডিকেটর

এলইডি ইন্ডিকেটর লাইটের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারির লেবেল বোঝা যাবে ৷ সাধারণত: ২টি এলইডি থাকবে, একটি পাওয়ার ব্যাংক চার্জের সময় লাল রঙে দেখায়, অন্য এলইডি লাইটটি আপনার ডিভাইস চার্জের সময় হলুদ বা কমলা রঙে দেখাবে যা চার্জ শেষে সবুজ রঙ ধারণ করে।

কিনবার সময় দেখে নিন ব্যাংকের এলইডিগুলো ঠিক মত আলোক সংকেত দেখাচ্ছে কি না।

৪. ব্যাটারীর ধরণ

সাধারণত: লিথিয়ম-পলিমার ব্যাটারির পাওয়ার ব্যাঙ্কই সব থেকে বেশী দিন কার্যক্ষম থাকে ও নিরবিচ্ছিন্ন সার্ভিস প্রদান করে।

৫. পাওয়ার ব্যাংকের এ্যাম্পিয়ার

কমপক্ষে ২.১ অ্যাম্পিয়ার কাউন্টের পাওয়ার ব্যাঙ্ক কিনুন ৷

পাওয়ার ব্যাংকের সুরক্ষায় সাবধানতা

পাওয়ার ব্যাংকের আয়ু বাড়াতে দুই-একটি বিষয়ের প্রতি নজর রাখুন। খুব বেশী খারাপ আচরণ না করলে এটি আপনাকে ভাল সার্ভিস দিবে।

* খেয়াল রাখবেন যেখানে পাওয়ার ব্যাংক রাখবেন তার আশেপাশের তাপমাত্রা যেন ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডে না উঠে। এর উপরে তাপমাত্রা উঠলে পাওয়ার ব্যাংকের আয়ু চিরতরে শেষ হয়ে যেতে পারে।

* কিছু কিছু এ্যাপ রয়েছে যেগুলো দ্রুত ব্যাটারী ড্রেইন করে দেয়, জার্নিতে এই ধরণের এ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন। যেমন: গুগল ম্যাপ, ভয়েস এ্যাপ যেমন, ইমো, ভাইবার, ইত্যাদি।

* এছাড়াও, জার্নিতে মুভি দেখা, ব্লু-টুথ হেডফোন, ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত খাকতে পারেন।

আপনার ডিভাইস যতবার চার্জ দিবেন, ততই কমতে থাকবে পাওয়ার ব্যাঙ্কের চার্জ। দীর্ঘ জানিতে যদি পাওয়ার ব্যাংকের চার্জ ধরে রাখার প্রয়োজন পড়ে, তবে এই বিষয়গুলোর প্রতি নজর দেয়া একান্ত জরুরী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ