বিজ্ঞান-প্রযুক্তি

পাসওয়ার্ড বদলে ফেলতে অনুরোধ ট্যুইটারের

 টুইটারের পাসওয়ার্ড বিপর্যয়
টুইটারের পাসওয়ার্ড বিপর্যয়

টুইটার কর্তৃপক্ষ তাদের ৩৩ কোটি ইউজারকে তাঁদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলার অনুরোধ জানিয়ে ইমেইল পাঠিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ব্লগ পোস্টে ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়, বাগ আক্রান্ত হওয়ায় তাদের ইন্টারনাল কম্পিউটার সিস্টেমে টেক্সট হিসেবে জমা হয়ে যাচ্ছিল ইউজারদের পাসওয়ার্ড, যা থেকে ইউজারদের সুরক্ষিত রাখতেই এই অনুরোধ জানানো হচ্ছে।

ট্যুইটারের কর্মাধ্যক্ষ জ্যাক ডরসে ট্যুইট করে জানান, দুঃখিত যে এমন কিছু ঘটেছে। আমরা ভুল শুধরে নিয়ে সমস্যা সমাধান করে ফেলেছি। ভয়ের কিছু নেই। তবুও সব ইউজারদের আমরা অনুরোধ করছি তারা যেন পাসওয়ার্ড বদলে ফেলেন। ঠিক কতগুলো পাসওয়ার্ডের ক্ষতি হয়েছে সে বিষয়ে ট্যুইটারের তরফে কিছু না জানালেও সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই চলছিল এই সমস্যা।

টুইটারে ব্লগে এ ত্রুটির ব্যাপারে লেখা হয়েছে, যখন কোনো ব্যবহারকারী তার পাসওয়ার্ড দিয়ে টুইটারে লগ ইন করেন, তখন পাসওয়ার্ডটি এনক্রিপ্টেড অবস্থায় টুইটারে সার্ভারে গিয়ে মিলিয়ে দেখে। অন্য কেউ যাতে প্রকৃত পাসওয়ার্ড দেখতে বা বুঝতে না পারেন, এ জন্য এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়ে থাকে।

আর টুইটার যে ত্রুটি দেখতে পেয়েছে, সেখানে এই এনক্রিপশন কাজ করছিল না। অর্থাৎ ব্যবহারকারীর পাসওয়ার্ড ওইভাবেই আভ্যন্তরীণ একটা লগে লেখা হচ্ছিল।

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসেও এক টুইটে বিষয়টির কথা জানিয়েছেন।

ঐ ত্রুটি ঠিক করে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছে টুইটার। ব্যবহারকারীদের পাসওয়ার্ড বদলে ফেলার পাশপাশি দু-ফ্যাক্টর অথেনটিকেশন চালুর পরামর্শও দেয়া হয়েছে টুইটারের পক্ষ থেকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ