বিজ্ঞান-প্রযুক্তি

শেষ মূহুর্তে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ স্থগিত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

অপেক্ষার প্রহর আরো বাড়লো— নির্ধারিত সময়ের ঠিক কয়েক সেকেন্ড আগে স্থগিত করা হলো বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ-১'র উৎক্ষেপন। ঠিক কি কারণে উৎক্ষেপন স্থগিত করা হয়েছে সে সমন্ধে স্পষ্ট করে কিছু জানায়নি উৎক্ষেপনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান স্পেসএক্স।

তবে আজ (শুক্রবার) দিবাগত রাত ঠিক একই সময়ে আবারও উৎক্ষেপনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেনিডি স্পেস সেন্টার থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে জানিয়েছেন, উৎক্ষেপনের ঠিক ২ মিনিট আগে. এটি কম্পিউটারের কন্ট্রোলে চলে যায়। তবে কিছু সমস্যা থাকায়, আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি আরো বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ৪টা ২১ মিনিটে আবারও উৎক্ষেপনের সময় নির্ধারন করা হয়েছে।

আর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামান্য ক্রুটির কারণে ২৪ ঘণ্টা পিছিয়ে গেছে, বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ-১ এর উৎক্ষেপন।

উৎক্ষেপন দেখতে কেনেডি স্পেস সেন্টারে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ