বিজ্ঞান-প্রযুক্তি

মহাকাশে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১

স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
স্যাটেলাইট বঙ্গবন্ধু-১

বেশ কয়েকবার তারিখ বদলের পর অবশেষে মহাকাশের পথে পাড়ি জমালো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উড়াল দেয়। উৎক্ষেপণের ৩৩ মিনিটেই স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছে যায়। রকেট উৎক্ষেপণ সংস্থা স্পেসএক্স জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে স্যাটেলাইটটির প্রবেশ নিশ্চিত করেছে।

এ স্যাটেলাইটের ফলে বাংলাদেশে টেলিভিশন ও ব্রডব্যান্ড যোগাযোগের অভূতপূর্ব উন্নতি ঘটবে। ই-সেবার পাশাপাশি বাণিজ্যিকভাবেও লাভবান হবে বাংলাদেশ। শক্তিশালী হবে অর্থনৈতিক ভিত।

অবশেষে মহাকাশ জয়ের স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সৃষ্টি হলো এক নতুন ইতিহাস। শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশে ডানা মেলে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর কেপ কেনেডি সেন্টারের লঞ্চিং প্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

এর মধ্য দিয়েই বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে নিজস্ব স্যাটেলাইট ওড়ানো রাষ্ট্রের তালিকায় নাম উঠলো বাংলাদেশের।

প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশ মহাকাশে নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধ-১ উৎক্ষেপণ করলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেশের মানুষের পাশাপাশি লাখ লাখ প্রবাসীও উল্লাস প্রকাশ করে। পর্যবেক্ষণ গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বেশ কয়েকজন সংসদ সদস্য ও সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা।

৩ হাজার ৫০০ কেজি ওজনের জিওস্টেশনারী কমিনিউকেশন স্যাটেলাইটটিকে মহাকাশে নিয়ে গেলো স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ফ্যালকন-৯ রকেটের সর্বশেষ সংস্করণ ব্লক-৫। লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণের ৮ মিনিট ৪৫ সেকেন্ড পর দুই স্টেজের এই রকেটটির স্টেজ-১ সফলভাবে পৃথিবীতে ফিরে আসে। এর আগে আড়াই মিনেটের মাথায় স্টেজ-১ ও স্টেজ-২ আলাদা হয়। আর উৎক্ষেপণের প্রায় সাড়ে ৩৩ মিনিটের মাথায় বঙ্গবন্ধু-১ পৌঁছে যায় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে।

রকেট থেকে বিচ্ছিন্নহয়ে মহাশূণ্যে গা ভাসায় বাংলাদেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট। এরপর বঙ্গবন্ধু-১ এর নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র, ইতালি এবং দক্ষিণ কোরিয়ার ৩টি গ্রাউন্ড স্টেশন। অরবিটাল স্লটে স্যাটেলাইটটিকে বসিয়ে কাজ শুরুর পর গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন থেকেই এটি নিয়ন্ত্রণ করা যাবে।

স্মৃতি হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলায় "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগানটি লেখা ছিল। এই স্লোগান নিয়েই মহাকাশে উড়ে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ