মহাকাশে সদ্য যুক্ত হওয়া ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’ থেকে গাজীপুর গ্রাউন্ড স্টেশন প্রাথমিক সিগন্যাল গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট গ্রেউন্ড স্টেশনের অপারেশন প্রকৌশলী তাজুল ইসলাম।
শনিবার গাজীপুরে স্যাটেলাইটটি নিয়ন্ত্রণে নিযুক্ত গ্রাউন্ড স্টেশনের এ প্রকৌশলী এ তথ্য জানিয়েছেন।
স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছানের পর সেবা পেতে আরো ২ থেকে ৩ মাস অপেক্ষা করতে হবে— জানিয়েছেন তাজুল ইসলাম বলেন, উৎক্ষেপণের পর গ্রাউন্ড স্টেশন প্রাথমিক সিগন্যাল পেয়েছে। ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তার কক্ষ পথে পৌছতে সময় লাগবে আরো ৭-৯ দিন।
তিনি বলেন, এ স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার, টেলিকমিউনিকেশন,ইন্টারনেটসহ অনেক সুবিধা মিলবে। এতে দেশের শিক্ষা ব্যবস্থায় প্রভূত উন্নতি ঘটবে।
তিনি আরো বলেন, গাজীপুরের তেলিপাড়ায় এ গ্রাউন্ড স্টেশনটি প্রস্তুতে সময় লেগেছে দুই বছর। এ গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করা হবে। গ্রাউন্ড স্টেশনের জন্য ৩২ সদস্যের একটি দলকে এরইমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে।