বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে গাজীপুর গ্রাউন্ড স্টেশন প্রাথমিক সংকেত গ্রহণ

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে গাজীপুর গ্রাউন্ড স্টেশন প্রাথমিক সংকেত গ্রহণ
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে গাজীপুর গ্রাউন্ড স্টেশন প্রাথমিক সংকেত গ্রহণ

মহাকাশে সদ্য যুক্ত হওয়া বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে গাজীপুর গ্রাউন্ড স্টেশন প্রাথমিক সংকেত গ্রহণ করেছে।

গাজীপুরে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের অপারেশন প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছানের পর সেবা পেতে আরো ২ থেকে ৩ মাস অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।

শুক্রবার দিবাগত রাতে উৎক্ষেপণ করা হয়েছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। মহাকাশে ডানা মেলা এ স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে গাজীপুরে।

গ্রাউন্ড স্টেশনের প্রকৌশরী তাজুল ইসলাম জানিয়েছেন, উৎক্ষেপণের পর গ্রাউন্ড স্টেশন প্রাথমিক সিগন্যাল পেয়েছে। ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট তার কক্ষ পথে পৌঁছতে সময় লাগবে আরো ৭-৯ দিন।

এই স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার, টেলিকমিউনিকেশন, ইন্টারনেটসহ অনেক সুবিধা মিলবে। এতে দেশের শিক্ষা ব্যবস্থায় প্রভূত উন্নতি ঘটবে জানান তাজুল ইসলাম।

গাজীপুরের তেলিপাড়ায় এ গ্রাউন্ড স্টেশনটি প্রস্তুতে সময় লেগেছে দুই বছর। এই গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করা হবে। গ্রাউন্ড স্টেশনের জন্য ৩২ সদস্যের একটি দলকে এরই মধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে বরে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ