বিজ্ঞান-প্রযুক্তি

আদেশ অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে চায় কোয়াব

কোয়াব
কোয়াব

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে চায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াব। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদও দিয়েছে সংস্থাটি।

বুধবার বিকেলে ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ জারির পর এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কোয়াব।

সংবাদ সম্মেলনে কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি আশংকা ব্যক্ত করে বলেন, নির্বাচন না হলে ক্যাবল ব্যবসা অস্তিত্ব সংকটে পড়বে।

আগামী নির্বাচনটি সম্পন্ন করতে দলমত নির্বিশেষে সকল ক্যাবল ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

এ আদেশের পর নির্বাচন নিয়ে আর কোন বাঁধা নেই উল্লেখ করে কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচন অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

গত আট বছর ধরে কোয়াবের কোন নির্বাচন হয়নি জানিয়ে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটা না হলে ক্যাবল ব্যবসা অস্তিত্ব সংকটে পড়বে।

সরকারের প্রতি ক্যাবল ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে সদ্য উৎক্ষেপিত স্যাটেলাইট থেকে নানা সুফল আসবে বলেও মন্তব্য করেন কোয়াব সভাপতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ