সম্প্রতি ভারতের বাজারে কোরিয়ান স্মার্টফোন মেনুফেক্চারিং প্রতিষ্ঠান স্যামসাং উন্মোচন করেছে তাদের গ্যালাক্সি জে লাইন আপের নতুন স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি জে ৬। দেশের বাজারেও পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি জে সিক্স স্মর্টফোনটি।
বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট পিকাবু ডট কম ইতোমধ্যে স্মার্টফোনটির অগ্রিম অর্ডার নেয়া শুরু করেছে। পিকাবুতে অগ্রিম অর্ডারে উপহার হিসেবে থাকছে আসন্ন বিশ্বকাপ ফুটবলের প্রিয় দলের জার্সি।
প্রথম বারের মতো স্যামসাং গ্যালাক্সি জে সিরিজি ব্যবহার করা হয়েছে ইনফিনিটি ডিসপ্লে । এছাড়া এর পূর্বে স্যামসাং গ্যালাক্সি এস ৯ প্লাস স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছিল ইনফিনিটি ডিসপ্লে। তাছাড়া স্যামসাং গ্যালাক্সি জে ৬ স্মর্টফোনটিতে থাকছে ৫.৬ ইঞ্চি এর এইচ ডি প্লাস ডিসপ্লেতে থাকছে ৭২০ x ১৪৮০ পিক্সেলস রেজুলেশন। যথারীতি এর এ্যাসপেক্ট রেশিও থাকছে ১৮:৯।
র্যামের দু’টা ভ্যারিয়েন্ট নিয়ে বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সি জে ৬ স্মার্টফোনটি। ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, এই দুইটি কনফিগারেশনের স্মার্টফোনে খুব ভাল পারফরমেন্স পাওয়া যাবে বলে জানিয়ে স্যামসাং ।
ডিভাইসটিতে আরও থাকছে স্যামসাং এর নিজস্ব চিপসেট এক্সিনস ৭৮৭০ চিপসেট যা একটি ১.৬ গিগাহার্জ এর অক্টাকোর প্রসেসর। এবং এতে এক্সট্রা মেমোরি ব্যবহার করা যাবে ২৫৬ জিবি পর্যন্ত।
স্যামসাং গ্যালাক্সি জে ৬ স্মার্টফোনটিতে রিয়ার ক্যামেরায় থাকছে ১৩ মেগা পিক্সেল এর ক্যামেরা যার এপাচার এফ/১.৯। এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৮ মেগা পিক্সেল এর সেলফি ক্যামেরা এবং সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ লাইট। এ ছাড়া স্যামসাং গ্যালাক্সি জে ৬ স্মার্টফোনটিতে থাকছে ৩০০০ মিলিয়ামপায়ারের ব্যাটারি। এবং এতে আরও থাকছে প্র্রি লোডেড লেটেস্ট এন্ড্রয়েড ৮.১ (ওরিও)।
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি জে ৬ স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১,৯০০ টাকা।
এক নজরে স্পেসিফিকেশন
| ডিসপ্লে | ৫.৬ ইঞ্চি এইচ ডি প্লাস ১৮:৯ এ্যাসপেক্ট রেশিও ৭২০ x ১৪৮০ পিক্সেলস |
| র্যাম | ৩ জিবি/৩২ জিবি এবং ৪ জিবি / ৬৪ জিবি |
| চিপসেট | এক্সিনস ৭৮৭০ চিপসেট ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর |
| এক্সট্রা মেমোরি সাপোর্ট | ২৫৬ জিবি |
| ক্যামেরা | রিয়ার: ১৩ মেগা পিক্সেল এফ/১.৯ ফ্রন্ট: ৮ মেগা পিক্সেলস |
| ব্যাটারী | ৩০০০ মিলি এ্যাম্প |
| ওএস | ওরিও |