বিজ্ঞান-প্রযুক্তি

লেনোভো জেড৫ স্মার্টফোন আসছে জুনে

লেনোভো জেড৫ স্মার্টফোন
লেনোভো জেড৫ স্মার্টফোন

চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা লেনোভো নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে। ৫ জুন বেইজিংয়ে এক অনুষ্ঠানে ‘লেনোভো জেড৫’ নামের ডিভাইসটি উন্মোচন করা হবে। লেনোভোর পক্ষ থেকে স্মার্টফোন উন্মোচনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেড৫ স্মার্টফোনটিতে লেনোভো প্রথমবারের মতো বেজেল লেস ডিসপ্লে ব্যবহার করবে। ভিভো এক্স২১ স্মার্টফোনের মতো লেনোভোর নতুন ফোনটিতেও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার প্রত্যাশা করা হচ্ছে।

লেনোভোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াং ইউয়ানকিং জানান, নতুন ফোনটিতে এআই সমর্থিত ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। ডিভাইসটিতে কোয়ালকম ৮৪৫ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটিতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা এবং স্ট্যান্ডবাই মোডে অন্তত দেড় মাস সচল থাকবে। শূন্য শতাংশ চার্জ থাকলেও ডিভাইস ব্যবহারকারী আধা ঘণ্টা পর্যন্ত ফোনে কথা বলার সুযোগ পাবেন।

লেনোভো জানায়, ফাইল সংরক্ষণের জন্য নতুন ফোনটিতে থাকবে ৪ টেরাবাইট স্টোরেজ। ফলে ডিভাইসটিতে দুই হাজার এইচডি সিনেমা, দেড় লাখ গান ও ১০ লাখ ছবি সংরক্ষণ করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ