ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টে প্রথম ফ্লাশ সেলের মাত্র ১২০ সেকেন্ডের মধ্যে হুয়াওয়ে অনার ৭এ স্মার্টফোনের সব কপি বিক্রি শেষ হয়ে যায়! চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে অনার ৭এ স্মার্টফোন এনেছে। গত মঙ্গলবার ফ্লিপকার্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট পি সঞ্জীব বলেন, ভারতের বাজারে তাদের শক্ত অবস্থান রয়েছে, এটি তারই প্রমাণ। ফলে দেশটির গ্রাহকদের জন্য সেরা ফোন উন্মোচনে তাদের আস্থা বাড়ছে।
ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি ইএমইউআই অপারেটিং সিস্টেমে চলবে। এতে ৫ দশমিক ৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে রেশিও ১৮: ৯।
৩ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা থাকছে।
ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়াল লেন্স রিয়ার ক্যামেরা থাকছে।
এছাড়া এতে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।