বিজ্ঞান-প্রযুক্তি

শাওমি’র এমআই ৮ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে রয়েছে ফ্রন্ট নচ

শাওমি’র এমআই ৮ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে রয়েছে আইফোনের মত নচ
শাওমি’র এমআই ৮ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে রয়েছে আইফোনের মত নচ

চীনের বাজারে প্রিমিয়াম ফিচার আর স্পেসিফিকেশন নিয়ে এসেছে শাওমি এমআই ৮। বিশ্বজুড়ে জনপ্রিয় এই কম্পানির অ্যানুয়েল প্রডাক্ট লাঞ্চ আয়োজনে আনা হয়েছে নির্মাতার সর্বসাম্প্রতিক ফ্ল্যাগশিপ।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট দেওয়া হয়েছে এতে। পেছনে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, ইনফ্রারেড ফেস আনলক এবং সেলফি ক্যামেরা রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। এ মডেলের সঙ্গে এমআই ৮ এক্সপ্লোরার এডিশন বের করেছে শাওমি। এ ছাড়াও এক্সক্লুসিভ সব ফিচার আর থ্রি-ডি ফেস রিকগনিশন যুক্ত হয়েছে। একই আয়োজনে শাওমি এমআই ৮ এসই আনা হয়েছে।

চীনের বাজারে ৬জিবি র‍্যামের তিনটি সংস্করণ আনা হয়েছে, যাতে ভিন্ন ভিন্ন অভ্যন্তরীন স্টোরেজ যুক্ত হয়। ৬৪জিবি স্টোরেজ যার দাম চীনের মুদ্রায় ২৬৯৯ ইয়েন, ১২৮জিবি স্টোরেজের দাম ২৯৯৯ ইয়েন এবং ২৫৬জিবি স্টোরেজের দাম ৩২৯৯ ইয়েন ধরা হয়েছে। এমআই ৮ এক্সপ্লোরার এডিশন এসেছে ৮জিবি র‍্যাম নিয়ে। এর অভ্যন্তরে রয়েছে ১২৮জিবি স্টোরেজ। এই মডেলটি কোন কোন বাজারে যাবে তা এখনো নিশ্চিক করা হয়নি।

এমআই ৮ এর ৬.২১ ফুল এইচডি স্যামসাং অ্যামোলেড ডিসপ্লেতে আছে ১৮.৭:৯ রেশিও। ফ্রেমের ৮৮.৫ শতাংশ জুড়ে রয়েছে স্ক্রিন। সামনের দিকে রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। এ যুক্ত হয়েছে এফ/২.০ অ্যাপারচার আর ১.৮ মাইক্রন পিক্সেল। কাজেই যাদের সেলফির দরকার, তাদের জন্যে এই ফোন দারুণ হবে।

এর ব্যাটারি বেশ শক্তিশালী, ৩৪০০এমএএইচ। কাজেই বেশ অনেকটা সময় দিব্যি চলে যাবে।

সূত্র: দি ভার্জ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ