বিজ্ঞান-প্রযুক্তি

শাওমির মি ব্যান্ড ৩ বাজারে এলো

শাওমি মি ব্যান্ড ৩
শাওমি মি ব্যান্ড ৩

চীনের বাজারে শাওমি গত বৃস্পতিবার আনুষ্ঠানিকভাবে মি ব্যান্ড ৩ উন্মোচন করেছে। ওয়ারেবল পণ্যের তালিকায় মি ব্যান্ড ২ এর ধারাবাহিকতা এই মি ব্যান্ড ৩।

ক্যাপাসিটিভ টাচস্ক্রিন-সংবলিত পরিধেয় ডিভাইসটি সর্বোচ্চ ৫ ঘণ্টা পর্যন্ত পানির নিচেও কার্যকর থাকবে। শাওমির দাবি, একবার ফুল চার্জে এর ব্যাটারি সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে।

মি ব্যান্ড ৩-এর মূল্য ধরা হয়েছে ১৬৯ চাইনিজ ইউয়ান।

এর নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সমর্থিত সংস্করণের মূল্য পড়বে ১৯৯ ইউয়ান। সেপ্টেম্বর থেকে ডিভাইসটির সরবরাহ শুরু হবে।

মি ব্যান্ড ৩-এর মাধ্যমে স্মার্টফোনের ইনকামিং কল ও টেক্সট মেসেজ অ্যালার্ট, সময়, কত পদক্ষেপ হাঁটলেন তার এবং হূদস্পন্দনের তথ্য প্রদর্শন করবে। শাওমি মি ব্যান্ড ৩-এ রয়েছে ১১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

ভাল কোয়ালিটি ও সাশ্রয়ী মূল্য ট্যাগ দিয়ে শাওমি আশাবাদী মি ব্যান্ড ৩ ব্যবহারীদের মন জয় করতে পারবে।

এক নজরে মি ব্যান্ড ৩:

  • এ্যাপ এবং কল নোটিফিকেশন গ্রহণ ও প্রদর্শন
  • পানির নিচে ১৫০ ফিট পর্যন্ত পানি নিরোধক প্রযুক্তি
  • হাটা ও স্বাস্থ্যগত তথ্য প্রদর্শন
  • এক চার্জে ২০ দিন ব্যাটারী ব্যাকআপ

সূত্র: এ্যান্ড্রয়েডপিট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ