বিজ্ঞান-প্রযুক্তি

গিটহাব কিনতে চায় মাইক্রোসফট

গিটহাব কিনতে চায় মাইক্রোসফট
গিটহাব কিনতে চায় মাইক্রোসফট

সফটওয়্যার ডেভেলপার প্লাটফর্ম গিটহাব কিনবার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এ লক্ষ্যে কয়েক সপ্তাহ গিটহাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়েছে মাইক্রোসফট। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে আরেকটি সূত্রকে উদ্ধৃত করে সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গিটহাব ও মাইক্রোসফট প্রায় সাড়ে ৩ কোটি ডলার মূল্যের যৌথ বিপণন অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে। এ আলোচনায় বেশ অগ্রগতিও হয়েছে। এছাড়াও, অধিগ্রহণ বিষয়ে মাইক্রোসফট যে অর্থ পরিশোধ করতে চায়, গিটহাবের প্রকৃত মূল্য তার চেয়ে অনেক বেশি। আলোচনা এখনো চলছে কিনা, তা স্পষ্ট নয়। তবে অধিগ্রহণ বিষয়ে মাইক্রোসফট ও গিটহাবের কারো বক্তব্য পাওয়া যায়নি।

২০১৫ সালে গিটহাবের সর্বশেষ মূল্য ছিল ২০০ কোটি ডলার। তবে প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য ৫০০ কোটি ডলার বা তার বেশি হতে পারে। সফটওয়্যার ডেভেলপারদের জন্য গিটহাবের টুলস খুবই প্রয়োজনীয়। দেড় লক্ষাধিক প্রতিষ্ঠানে গিটহাবের ২ কোটি ৩০ লাখের বেশি গ্রাহক রয়েছে।

গিটহাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস ওয়ানস্ট্র্যাথ প্রায় ১০ মাস আগে পদত্যাগ করেছেন। তার বিদায়ের পরে অধিগ্রহণ বিষয়ে মাইক্রোসফটের সঙ্গে আলোচনা শুরু হলো। ওয়ানস্ট্র্যাথের চলে যাওয়ার পরে গিটহাব সিইও পদে নতুন কাউকে নিয়োগ দিতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাইক্রোসফটের নির্বাহী নাট ফ্রিডম্যান গিটহাবের সিইও হতে পারেন। তবে এ পদের জন্য গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট শ্রীধর রামস্বামীও আলোচনায় রয়েছেন।

পৃথিবীর প্রতিটি কোণের ছড়িয়ে-ছিটিয়ে থাকা সফটওয়্যারপ্রেমিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ডাটা সংরক্ষণ ও ভার্সনিং সিস্টেম। এখানে কোটি গ্রাহকের প্রোগ্রামিং এর বিভিন্ন ক্ষেত্রের ডাটা রয়েছে, যার মধ্যে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ও হাজারো রিসোর্স অন্যতম। মাইক্রোসফট গিটহাবের অধিগ্রহণের মধ্য দিয়ে এই ডাটা রিসোর্সে একচ্ছত্র এ্যাকসেস পাবে।

এদিকে, নাসডাক জানিয়েছে, গিটহাব অধিগ্রহণের খবর চাউর হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাইক্রোসফটের শেয়ার মূল্যে ২% ঊর্ধ্বগতি হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ