বিজ্ঞান-প্রযুক্তি

বাজেট বান্ধব পিক্সেল ফোন আনবে গুগল

আগামী বছর দেখা যেতে পারে বাজেটবান্ধব পিক্সেল ফোন
আগামী বছর দেখা যেতে পারে বাজেটবান্ধব পিক্সেল ফোন

গুগলের সর্বশেষ লাইন আপের বিক্রয়সাফল্যে অনুপ্রাণিত হয়েছে এবার কম মূল্যে পিক্সেল স্মার্টফোনকে গ্রাহকদের আরও কাছে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। গুগল আশা করছে, আগামী বছর ফোনটি বাজার ছুতে পারে। ডিভাইসটি আনতে গুগল এরই মধ্যে কাজ শুরু করছে।

ইতিমধ্যে অনলাইনে টেক পত্রিকাগুলো গুগলের সাশ্রয়ী মূল্যের ডিভাইসটির তথ্য ও ছবি ফাঁস হয়েছে। এতে বলা হয়েছে, ডিভাইসটি ২০১৯ সালের প্রথমার্ধে উন্মোচন করা হতে পারে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ চিপ ব্যবহার করা হবে। গুগল ফোনটিতে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা রাখবে এবং ডিসপ্লের সামনে-উপরের দিকে বসিয়ে দিবে একটি নচ।

বর্তমান পিক্সেল ফোনগুলোর দাম কিছুটা বেশি। তাই সব শ্রেণী-পেশার মানুষ এসব ডিভাইস ক্রয় করতে পারছেন না। এ কারণে সাশ্রয়ী মূল্যের পিক্সেল ফোন আনতে উদ্যোগ নিয়েছে গুগল।

বৈশ্বিক হার্ডওয়্যার খাতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ১১০ কোটি ডলারে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা এইচটিসির স্মার্টফোন ব্যবসার আংশিক অধিগ্রহণ করেছে গুগল। চুক্তির শর্ত অনুযায়ী, এইচটিসির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রায় দুই হাজার প্রকৌশলী গুগলে যোগদান করেন। এর পরেই গুগল তার মোবাইল ব্যবসা বিভাগের কার্যক্রম জোরদার করেছে।

২০১৬ সালে মটোরোলার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা রিক অস্টেরলোহকে হার্ডওয়্যার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেয় গুগল। তার নেতৃত্বেই এসেছে গুগল ব্র্যান্ডের প্রথম পিক্সেল ফোন। ডিভাইস বাজারে এ স্মার্টফোন ভালো সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় গত বছর পিক্সেল ২ ও ২এক্সএল উন্মোচন করে। চলতি বছরও একাধিক পিক্সেল ফোন আনার সম্ভাবনা রয়েছে।

সূত্র: টেক রাডার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ