বিজ্ঞান-প্রযুক্তি

বছরান্তে ২৮ কোরের ৫ গিগাহার্জের প্রসেসর আনবে ইনটেল

কম্পিউটেক্সে ইন্টেল ২৮-কোরের একটি প্রসেসরের কাজ দেখিয়েছে
কম্পিউটেক্সে ইন্টেল ২৮-কোরের একটি প্রসেসরের কাজ দেখিয়েছে

গতকাল মঙ্গলবার কম্পিউটেক্সে ২৮-কোরের একটি প্রসেসর টেস্ট করে দেখিয়েছে ইন্টেল এবং চলতি বছরের শেষ দিকে প্রসেসরটি বাজারের আনার অঙ্গীকার করেছে ইনটেল।

এই প্রসেসরটির প্রসেসিং প্রযুক্তি বা আর্কিটেকচার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইনটেল। কিন্তু প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, এক সকেটের প্রসেসর এটি। এর ২৮টি কোর পাঁচ গিগাহার্টজ গতিতে চলে বলেও জানিয়েছেন তিনি।

নতুন প্রসেসরটির সিনেবেঞ্চ স্কোর দেখিয়েছে ইনটেল। পরীক্ষায় ৭৩৩৪ স্কোর পেয়েছে এটি, যা এক প্রসেসরের পিসির জন্য আকর্ষণীয়।

প্রসেসরটি সত্যিকার অর্থে বাজারে আনতে পারলে ওয়ার্কস্টেশন বা ভোক্তা পিসি খাতে এএমডি’র মাল্টি-কোর প্রসেসরের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় অনেকটা এগিয়ে যাবে ইনটেল।

এএমডি’র থ্রেডরিপার চিপে ১৬টি কোর এবং ৩২টি থ্রেড রয়েছে। আর ইনটেলের কোর আই৯ এক্সট্রিমে রয়েছে ১৮টি কোর।

ইনটেলের ১৮ কোর প্রসেসরের বাজার মূল্য ১৯৯৯ মার্কিন ডলার। সেখানে ২৮ কোর প্রসেসরের বাজার মূল্য ২০০০ ডলারের চেয়ে অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

এ তথ্য জানিয়েছে প্রযুক্তি সাইট দ্য ভার্জের প্রতিবেদনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ