বিজ্ঞান-প্রযুক্তি

নতুন গ্রহ আবিষ্কার করেছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা

সদ্য-আবিষ্কৃত গ্রহটির নাম দেওয়া হয়েছে K2-236b
সদ্য-আবিষ্কৃত গ্রহটির নাম দেওয়া হয়েছে K2-236b

ভারতের আমদাবাদের ‘ফিজিকাল রিসার্চ ল্যাবরেটরি’ (পিআরএল)-র মহাকাশ বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ৬০০ আলোকবর্ষ দূরত্বে খুঁজে পেয়েছেন নতুন একটি গ্রহ। সন্ধান মিলল আরও এক নতুন গ্রহের!

সদ্য-আবিষ্কৃত গ্রহটির নাম দেওয়া হয়েছে K2-236b। এবং সূর্যের মতো যে তারাটিকে সে প্রদক্ষিণ করছে তার নাম দেওয়া হয়েছে K2-236।

এই নতুন গ্রহটি আবিষ্কারের মাধ্যমে ভারত সেই তালিকায় নিজেকে প্রতিষ্ঠা করল যেখানে নাম রয়েছে অন্যান্য দেশের, যারা এমন তারা বা গ্রহ আবিষ্কার করেছে।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাউন্ট আবুর পিআরএল-এর গুরুশিখর অবজারভেটরির টেলিস্কোপে ধরা পড়েছে এই নতুন গ্রহটি। বিজ্ঞানীদের মতে, এই গ্রহ ও তার সূর্যের দূরত্ব পৃথিবী ও সূর্যের তুলনায় অনেকটাই কম। যে কারণে, গ্রহটির তাপমাত্রা প্রায় ৬০০ ডিগ্রি সেলসিয়াস।

পৃথিবীর তুলনায়, নতুন গ্রহ তার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় অনেকটাই কম। মাত্র ১৯.৫ দিন। তবে, এই গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

সূত্র ও ছবি: দি হিন্দু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ