বিজ্ঞান-প্রযুক্তি

চীনে ই-কমার্সে বড় বিনিয়োগ করবে গুগল

চীনে ই-কমার্সে বড় বিনিয়োগ করবে গুগল
চীনে ই-কমার্সে বড় বিনিয়োগ করবে গুগল

নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চীন দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির জেডি.কম এ ৫৫ কোটি ইউএস ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে গুগল।

গুগল তাদের বিবৃতিতে সোমবার জানিয়েছে, কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে জেডি ডটকমে নগদ ৫৫ কোটি মার্কিন ডলার দেবে গুগল। এর বদলে জেডি ডটকমের নতুন ছাড়া ২.৭ কোটি ক্লাস এ সাধারণ শেয়ার পাবে গুগল। এই শেয়ারগুলোর মূল্য ধরা হয়েছে ২০.২৯ মার্কিন ডলার।

দক্ষিণপূর্ব এশিয়াসহ অনেকগুলো বাজারে কেনাকাটার অভিজ্ঞতা আরও ভালো করার লক্ষ্যে বিপণন কাঠামো তৈরি করতে অংশীদারিত্বে কাজ করবে প্রতিষ্ঠান দু’টি।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, চীনে সরবরাহ চেইন এবং লজিস্টিকস খাতে জেডি ডটকমের অভিজ্ঞতা একত্রিত করাই লক্ষ্য গুগলের। প্রতিষ্ঠানের গুদামে কর্মীর পরিবর্তে রোবট ব্যবহার করে থাকে জেডি ডটকম। এর সঙ্গে নতুন খুচরা পণ্য আনতে গুগলের গ্রাহক, তথ্য ও বিপণনকে কাজে লাগাবে প্রতিষ্ঠানটি।

চীনের দ্বিতীয় বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান জেডি ডটকম। প্রতিষ্ঠানটির বর্তমান বাজার মূল্য প্রায় ছয় হাজার কোটি মার্কিন ডলার।

সাম্প্রতিক সময়ে স্বয়ংক্রিয় গুদাম, ড্রোন এবং অন্যান্য ‘পরবর্তী প্রজন্মের’ খুচরা পণ্য বিতরণ ও সরবরাহে প্রচুর বিনিয়োগ করেছে জেডি ডটকম।

সূত্র: গুগল, জেডি.কম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ